পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকের সমাগমে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্র সৈকত। ঈদের দ্বিতীয় দিন রোববার (২২ মার্চ) সকাল থেকেই সৈকতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে সৈকতে প্রবেশ পথে নির্ধারিত গাড়ি পাকিং মোটরসাইকেল না রেখে অনৈতিক সুবিধা নিয়ে সৈকত চরে মোটরসাইকেল নামাচ্ছে পারকি বীচ ও ফুলতলী পাকিং লোকজন।
এসব বেপরোয়া মোটরসাইকেল ও বিচ বাইকারদের দৌরাত্ম্যে বিরক্ত পর্যটকরা। প্রতিনিয়ত কিছু উশৃঙ্খল লোক ইচ্ছামতো সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। এতে আগত পর্যটকদের দুর্ঘটনার পাশাপাশি ইভটিজিংয়ের কবলে পড়তে দেখা যায়। এ নিয়ে পর্যটকদের সঙ্গে মোটরসাইকেল চালকদের ঝগড়াঝাটি হাতাহাতিতেও গড়ায়।
সৈকতে মোটরসাইকেল প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও দায়িত্বপ্রাপ্তদের অনৈতিকভাবে অর্থ দিয়ে এসব বাইক প্রবেশ করে বলে জানিয়েছেন স্থানীয়রা ও আগত পর্যটকরা।এমনকি সিএনজি চালিত অটোরিকশাও অনেক সময় সৈকতে ঢুকে পড়ে।
রোববার (২২ মার্চ) বিকেলে সৈকত ঘুরে দেখা যায়, মোটরসাইকেল ও বিচ বাইক বেপরোয়া গতিতে সৈকতে চক্কর দিচ্ছে। এতের ভয়ে পর্যটকদের সঙ্গে আসা শিশুরা ভয়ে অভিভাবকদের হাত পর্যন্ত ছাড়তে পারছে না। নারী পর্যটক দেখলেই বাইকের গতি বাড়িয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিও করে তারা।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় :-২০৬, তৃতীয় তলা গরম পানি গলি ফকিরের ফকিরাপুল মতিঝিল ঢাকা ১০০০।
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@