গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঈদ উপলক্ষে ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল এগারোটায় এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত সকল সাংবাদিকদের ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানানো হয়।
এসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের আহ্বান জানানো হয়। এসময় ক্লাবের সকল নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় :-২০৬, তৃতীয় তলা গরম পানি গলি ফকিরের ফকিরাপুল মতিঝিল ঢাকা ১০০০।
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@