পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহমান সাকি বলেছেন, টেকসই উন্নয়নের জন্য উৎপাদন ও বিনিয়োগ সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা জরুরি। তিনি বলেন, দেশে প্রায় এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে হলে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। তবে উন্নয়ন অবশ্যই পরিবেশ ও প্রকৃতি রক্ষা করে করতে হবে।
তিনি আরও বলেন, আমরা উন্নতি করবো, কিন্তু প্রকৃতি ধ্বংস করে নয়। নদী, খাল ও বিল দখল এবং দূষণের কারণে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের অস্তিত্বই একসময় বিপন্ন হয়ে পড়বে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ও চর ইসলামপুর ইউনিয়নের বোয়ালিয়া খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থে নদী-খাল দখল কোনোভাবেই মেনে নেওয়া হবে না। নদী ও জলাধার রক্ষা করা সরকারের অগ্রাধিকার। দ্রুত নদী শাসন ও পুনঃখননের মাধ্যমে জলাধারগুলো আবার প্রাণ ফিরে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য মোঃ খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, উপকারভোগী কৃষক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় :-২০৬, তৃতীয় তলা গরম পানি গলি ফকিরের ফকিরাপুল মতিঝিল ঢাকা ১০০০।
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@