জামালপুর পাকুল্লায় স্বামীকে গাছের সাথে বেধে স্ত্রীকে গণধর্ষণেরর মামলায় ৩ জনের মৃত্যুদন্ডাদেশ ও অর্থদন্ডাদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।
বুধবার (১১ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। একই মামলায় ওই তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড এবং প্রত্যকে দিয়েছে এক লক্ষ টাকা অর্থদন্ডাদেশ।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলো- জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের পাকুল্লা গ্রামের আজিজুল হকের ছেলে ফারুক হোসেন (২৮), আলী আকবরের ছেলে মনছুর আলী (২৫), শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন (১৬)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই মামলায় একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলামকে (১৭) খালাস প্রদান করেছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবি মোঃ ফজলুল হক বলেন, ২০২৩ সালে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের পাকুল্লা গ্রামে স্বামীর সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয় ভুক্তভোগী এক নারী। আসামীরা তার স্বামীকে গাছের সাথে বেঁধে ওই নারীকে গণধর্ষণ করে। পরে ওই নারী ৪ জনকে আসামী করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় ৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত ৩ জনকে মৃত্যুদন্ডাদেশ ও প্রত্যেককে ১ লক্ষ টাকা করে অর্থদন্ডাদেশ প্রদান করার পাশাপাশি ওই তিনজনকে যাবজ্জীবন কারাদন্ডও দিয়েছেন আদালত।
আইনজীবি মোঃ ফজলুল হক আরও বলেন, দীঘদিন পর বাদী পক্ষ ন্যায্য বিচার পেয়েছে এবং আদালতের রায়ে বাদী পক্ষ সন্তোষ্ট। তবে এ সময় আদালতে আসামী পক্ষে কোন আইনজীবী ছিলেন না এবং বর্তমানে আসামীরা পলাক রয়েছে।
১১.০৩.২৬
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় :-২০৬, তৃতীয় তলা গরম পানি গলি ফকিরের ফকিরাপুল মতিঝিল ঢাকা ১০০০।
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@