Dhaka 11:53 pm, Saturday, 13 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

১১ কেন্দ্রের ফল: ১১১ ভোটে এগিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী

Update Time : 12:24:44 pm, Wednesday, 7 January 2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ১১টির ফল প্রকাশিত হয়েছে। এতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ১০৩১ ভোট পেয়েছেন, অন্যদিকে ছাত্রদলের প্রার্থী এ কে এম রাকিব ১১৪২ ভোট পেয়েছেন। ফলে ছাত্রশিবিরের রিয়াজুলের থেকে ছাত্রদলের রাকিব ১১১ ভোটে এগিয়ে আছেন।

বুধবার সাড়ে ১১টার দিকে জকসু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে।

দর্শন বিভাগ কেন্দ্রের ফলাফলে দেখা গেছে—শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ১১১ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত রাকিব ১৭৫ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত জিএস আবদুল আলিম আরিফ ১৩৫ ভোট পেয়েছেন, অন্যদিকে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা ৮০ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত এজিএস মাসুদ রানা ১১৯ ভোট পেয়েছেন, অন্যদিকে ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল ১২৪ ভোট পেয়েছেন।

বায়োকেমিস্ট্রি অ্যান্ড মোলিকুলার বায়োলজি বিভাগ কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ৮৯ ভোট পেয়েছেন, অন্যদিকে ছাত্রদল সমর্থিত রাকিব ৫৭ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত জিএস আবদুল আলিম আরিফ ৯৮ ভোট পেয়েছেন, বিপরীতে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা ৩২ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত এজিএস মাসুদ রানা পেয়েছেন ৯০ ভোট, অন্যদিকে ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪২ ভোট।

চারুকলা অনুষদের তিন বিভাগের একসঙ্গে এক কেন্দ্রে ভোট হয়েছে। এই ফলাফলে দেখা গেছে, শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ২১ ভোট পেয়েছেন, অন্যদিকে ছাত্রদল সমর্থিত রাকিব ১০৬ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত জিএস পদপ্রার্থী আবদুল আলিম আরিফ ১৮ ভোট পেয়েছেন, অন্যদিকে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা ৩৬ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত এজিএস মাসুদ রানা ১২ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল ৮২ ভোট পেয়েছেন।

অনুজীববিজ্ঞান বিভাগের ফলাফলে দেখা গেছে—শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ৮৭ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত রাকিব ৪৬ ভোট পেয়েছেন।

শিবির সমর্থিত জিএস আবদুল আলিম আরিফ ৮৫ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা ৩২ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত এজিএস মাসুদ রানা ৮১ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল ৪০ ভোট পেয়েছেন।

ফিন্যান্স বিভাগের ফলাফলে দেখা গেছে,শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ১৩৮ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত একে এম রাকিব ২৩১ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত জিএস প্রার্থী আবদুল আলিম আরিফ ১৬৩ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা ১১৩ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত এজিএস প্রার্থী মাসুদ রানা ১৬৩ ভোট পেয়েছেন। ছাত্রদল সমর্থিত বিএম আতিকুর রহমান তানজিল ১৭৮ ভোট পেয়েছেন।

কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কেন্দ্রে শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী রিয়াজুল ১০৬ ভোট পেয়েছেন । অন্যদিকে ছাত্রদল সমর্থিত রাকিব ৯৪ ভোট পেয়েছেন। জিএস পদে আরিফ (শিবির) ১১২ ও খাদিজাতুল (ছাত্রদল) ৫৩ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ( শিবির) ১০৫ ও তানজিল (ছাত্রদল) ৮০ ভোট পেয়েছেন।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে—শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী রিয়াজুল (শিবির) ৫১ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত রাকিব ৩৯ ভোট পেয়েছেন। জিএস পদে আরিফ (শিবির) ৪৬ ভোট, খাদিজাতুল (ছাত্রদল) ১৮ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ (শিবির) ৪২, তানজিল (ছাত্রদল) ৩০ ভোট পেয়েছেন।

ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ১০০ ভোট। অন্যদিকে ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ৯১ ভোট। শিবিরের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৯০ ভোট, অন্যদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৫ ভোট। এছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ৯৮ ভোট আর ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজীল ৮৫ ভোট পেয়েছেন।

নৃবিজ্ঞান বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ১২৮ ভোট। অন্যদিকে ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ১১৮ ভোট। শিবিরের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট, অন্যদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৩ ভোট। এছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ১০২ ভোট, আর ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজীল ১২৬ ভোট পেয়েছেন।

লোকপ্রশাসন বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ১২২ ভোট, অন্যদিকে ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ১৩২ ভোট। শিবিরের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট, অন্যদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৬২ ভোট। এছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ১৩০ ভোট, আর ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজীল ১০৬ ভোট পেয়েছেন।

ফার্মেসি বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ৭৮ ভোট, অন্যদিকে ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ৫৩ ভোট। শিবিরের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৮৩ ভোট, অন্যদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৬ ভোট। এ ছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ৭৮ ভোট, আর ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজীল ৪৫ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে ভোট গণনার মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দিলে পুরো প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে সমস্যার সমাধান শেষে দীর্ঘ বিরতির পর আবারও ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন।


প্রিন্ট