Dhaka 2:23 pm, Monday, 15 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

মোংলায় পর্যটকবাহী জাহাজে নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের যৌথ অভিযান পরিচালনা

Update Time : 10:34:07 pm, Sunday, 4 January 2026

ওমর ফারুক : ৪ ই জানুয়ারী রবিবার সকাল ১১টায় মোংলা থানাধীন ফেরিঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড, নৌবাহিনী, নৌ পুলিশ, নৌপরিবহন অধিদপ্তর এবং জেলা প্রশাসন বাগেরহাট এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে সুন্দরবনের বিভিন্ন পর্যটন রুটে চলাচলকারী লঞ্চ, ট্যুরিস্ট বোট ও অন্যান্য নৌযানসমূহের রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ, রুট পারমিট, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম এবং ক্রুদের দক্ষতা সনদ যাচাই করা হয়। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়াও যাত্রীদের তালিকা সংরক্ষণ এবং নৌযানে নির্ধারিত ধারণক্ষমতা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তা নিবিড়ভাবে যাচাই করা হয়। উক্ত অভিযানে যাত্রীদের জন্য পর্যাপ্ত লাইফ সেভিং ইকুইপমেন্ট এর ব্যবস্থা এবং তার ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নৌযানের ক্যাপ্টেন/মাস্টার ও ক্রুদের দায়িত্ব পালনে আরও সতর্ক ও সচেতন থাকার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান চলাকালীন নৌযানে অতিরিক্ত যাত্রী ধারনের জন্য যে সকল অবৈধ কাঠামো নির্মাণ করা হয়েছে সেগুলো উচ্ছেদ করা হয়। একই সাথে ফিটনেস ও বৈধ লাইসেন্স ব্যতীত কোনো নৌযান চলাচল করতে পারবে না মর্মে সতর্ক করা হয়। এছাড়াও প্রদত্ত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করা হয়। উক্ত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাগেরহাট কর্তৃক ফিটনেসবিহীন বোটের মালিকদের জরিমানা করা হয়।
পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিতে কোস্ট গার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

প্রিন্ট