ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান Logo ‎ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার ‎শেষ আশ্রয়টুকুও পুড়ে ছাই Logo শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু Logo সমঝোতা ছাড়াই প্রথম দফার বৈঠক শেষ, যুদ্ধবিরতির আহ্বান পাকিস্তানের Logo কাকাইলছেওয়ে কুশিয়ারার কালনী নদীর ভাঙনে নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশংকায় সাহানগর গ্রামবাসী  Logo অনেক ওয়াদা ভঙ্গ করেছে সরকার: নাহিদ ইসলাম Logo রয়টার্সের প্রতিবেদন মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’ তাই যুদ্ধ না থামার ঘোষণা দিলেন ইরান Logo আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারছে না দেশ: জামায়াত আমির Logo বৃষ্টি হলেই ডুববে ঢাকা! Logo ইসলামাবাদে পৌঁছালেন মার্কিন প্রতিনিধিরা

গাজীপুরে চাঞ্চল্যকর রনি হত্যা মামলার পলাতক প্রধান আসামি টুটুল গ্রেফতার

গাজীপুরে আলোচিত ও ক্লুলেস রনি হত্যা মামলার পলাতক প্রধান আসামি ফাহাদ সরকার টুটুল (৩১) কে গ্রেফতার করেছে র‌্যাব-১। শুক্রবার (১ লা নভেম্বর ২০২৫ ইং) দুপুরে গাজীপুর মহানগরের সদর থানাধীন মনুরখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব১।

র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্পের আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি চাইনিজ ফোল্ডিং নাইফ এবং নগদ ৫৭০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গত বছরের ২৯ শে আগস্ট গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। পরে নিহতের পরিচয় শনাক্ত করেন তার স্ত্রী মোছাঃ সাবিনা আক্তার (৩৯)। পরিবারের ধারণা অনুযায়ী, ওই দিন সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে কোনো এক সময়ে অজ্ঞাত ব্যক্তিরা পরিকল্পিতভাবে রনিকে হত্যা করে এবং ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের বারান্দায় ফেলে রেখে পালিয়ে যায়।

ভিকটিমের শরীরের পিঠ, ঘাড় ও উরুতে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায় বলে জানায় পরিবার। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গাজীপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২০, তারিখ: ৩১ আগস্ট ২০২৪; ধারা: ৩০২/২০১/৩৪ পেনাল কোড)।
হত্যা কান্ডটি তখন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনাটির রহস্য উদ্ঘাটনে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়।
র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান

গাজীপুরে চাঞ্চল্যকর রনি হত্যা মামলার পলাতক প্রধান আসামি টুটুল গ্রেফতার

আপডেট সময় ০৩:২৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫