ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo আসামি করা হচ্ছে হাসিনাসহ আওয়ামী মন্ত্রী-এমপিদের Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Logo তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল Logo ১ নং কাস্টম ঘাট টোলমুক্ত ঘোষণা সৌজন্যে বি কোম্পানি Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মির ৩ সদস্য আটক Logo লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় পবিত্র রমজানে বাজার মনিটরিং

মোংলায় গ্রীন ফোর্স বাংলাদেশের কমিটির আত্মপ্রকাশ ও সম্মেলন অনুষ্ঠিত

  • মোঃ ওমর ফারুক :
  • আপডেট সময় ০৪:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৫ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোংলায় পরিবেশ রক্ষা, দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করা এবং সবুজ আন্দোলনকে গতিশীল করার প্রত্যয়ে গ্রীন ফোর্স বাংলাদেশের মোংলা শাখার কমিটির আত্মপ্রকাশ ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় মোংলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পরিবেশ কর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রীন ফোর্স বাংলাদেশের চেয়ারম্যান মিকায়েল রহমান। তিনি তার বক্তব্যে বলেন,
“আমাদের মাতৃভূমি অপার সম্ভাবনাময়। কিন্তু দুর্নীতি, পরিবেশ ধ্বংস ও সামাজিক অবক্ষয় আমাদের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। গ্রীন ফোর্স বাংলাদেশ দুর্নীতিকে না বলার পাশাপাশি পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি করবে।”

বিশেষ অতিথি ছিলেন ডা. এস এম হক, ন্যাশনাল কো-অর্ডিনেটর, গ্রীন ফোর্স বাংলাদেশ এবং অধ্যক্ষ এস এম দাউদ, উপদেষ্টা, গ্রীন ফোর্স বাংলাদেশ (খুলনা বিভাগ)। বক্তারা সংগঠনের কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং পরিবেশ রক্ষা, দুর্নীতি দমন ও সামাজিক ন্যায়ের পক্ষে আন্দোলন জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতিত্ব করেন আহসান হাবিব হাসান, সভাপতি, গ্রীন ফোর্স মোংলা শাখা। তিনি বলেন,
“আমরা চাই আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ রেখে যেতে। এজন্য স্থানীয়ভাবে প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে।”

আত্মপ্রকাশ ও সম্মেলনে বক্তারা একবাক্যে ঘোষণা দেন—
পরিবেশ ধ্বংস নয়, সবুজায়নের পথে অগ্রসর হতে হবে।
দুর্নীতিকে না বলতে হবে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে।
জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: হাসান গাজী, মোংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: আমির হোসেন আমু, গ্রীন ফোর্স বাংলাদেশের মোংলা কমিটির উপদেষ্টা মো: মাহবুবুর রহমান মানিক, মো: হাবিবুর রহমান মাষ্টার, মোংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও গ্রীন ফোর্স বাংলাদেশের মোংলা কমিটির সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক, গ্রীন ফোর্স বাংলাদেশের মোংলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মনি,বিএম ওয়াসিম আরমান, গ্রীন ফোর্স মোংলা কমিটির সহ-সভাপতি এটিএন নিউজের নিজাম উদ্দীন, গ্রীন ফোর্স মোংলা কমিটির সাংগঠনিক সম্পাদক চ্যানেল এস এর মোংলা প্রতিনিধি রাজু তালুকদার, গ্রীন ফোর্স বাংলাদেশের মোংলা কমিটির নির্বাহী সদস্য মো: মতিয়ার রহমান রানাসহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠান শেষে নতুন কমিটির পরিচিতি তুলে ধরা হয় এবং ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা ঘোষণা করা হয়।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মোংলায় গ্রীন ফোর্স বাংলাদেশের কমিটির আত্মপ্রকাশ ও সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫