ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তানোরে ছাগল চুরির ‘গডফাদার’ আলম সরদার, অতিষ্ঠ এলাকাবাসী Logo একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় সরকার Logo আগামী আসন্ন ইউপি নির্বাচনে চাতরী ইউনিয়নে তিন চেয়ারম্যান প্রার্থীর নাম আলোচনায় Logo মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত খান আকরাম খালাস Logo রাজধানীতে থানা ঘেরাও করে বিক্ষোভ Logo তানোরে সরকারি কর্মকর্তার সাথে এমপি মুুজিবুবের পৃথক মতবিনিময় সভা! Logo নবর্নিবাচিত সাংসদকে প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা Logo গংগাছড়া উপজেলায় ক্যাসিনো খেলায় প্রতিটি যুবক আসক্ত ৩ নং বড়বিল মন্থনা বাজারে ছড়িয়ে পড়েছে Logo জামালপুরে ৪টি ইফতার সামগ্রীর দোকানে ৪০ হাজার টাকা জরিমানা Logo লালমনিরহাটে অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ সিম বিক্রির অভিযোগে গ্রেফতার পাঁচ জন

বঙ্গোপসাগরে অনুপ্রবেশ, মোংলায় ভারতীয় ট্রলারসহ ১৪ জেলে আটক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪৮:০২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ২১৩ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

ওমর ফারুক : বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে একটি ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৪ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (২ আগস্ট ২৫) রাতে বাগেরহাটের মোংলা বন্দরের অদূরে গভীর সমুদ্রে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা বিষখালী।

আটককৃত জেলেদের সঙ্গে থাকা এফবি পারমিতা নামের ট্রলারটিতে বিপুল পরিমাণ ইলিশসহ সামুদ্রিক মাছ ছিল। রবিবার (৩ আগস্ট ২৫) বিকাল ৪টার দিকে ট্রলারসহ আটক জেলেদের মোংলার দিগরাজে নৌঘাঁটিতে নিয়ে আসে নৌবাহিনীর জাহাজ।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ভারতীয় ট্রলার থেকে উদ্ধার করা মাছ নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। এ ছাড়া আটককৃত ট্রলার এবং জেলেদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, “সমুদ্রসীমা আইন লঙ্ঘন করে বেআইনিভাবে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকারের দায়ে ভারতীয় জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। সোমবার (৪ আগস্ট২৫) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”

জানা গেছে, আটক ১৪ জেলের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার বিভিন্ন গ্রামে।

উল্লেখ্য, এর আগে গত ১৪ জুলাই একই এলাকা থেকে এফবি ঝড় ও এফবি মঙ্গল চণ্ডী নামে দুটি ভারতীয় ফিশিং ট্রলারসহ ৩৪ জন জেলেকে আটক করেছিল নৌবাহিনী।

এই ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে সমুদ্রসীমায় টহল জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তানোরে ছাগল চুরির ‘গডফাদার’ আলম সরদার, অতিষ্ঠ এলাকাবাসী

বঙ্গোপসাগরে অনুপ্রবেশ, মোংলায় ভারতীয় ট্রলারসহ ১৪ জেলে আটক

আপডেট সময় ০৭:৪৮:০২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫