ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসা ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসায়ী সুজন ও সোহাগ গ্রেফতার Logo পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন Logo উপকূলে তালগাছ বাড়াতে প্রশিক্ষণ, বনায়নে নতুন উদ্যোগ মোংলায় Logo কসবা-আখাউড়ায় বহুদিনের স্বপ্ন বাস্তবায়ন: শুরু হচ্ছে দুটি মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ Logo কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি: বিএনপি দলের শামা ওবায়েদ Logo সুনিশ্চিত ব্যর্থতা’ জেনেই লেবাননে সাধারণ মানুষের ওপর হামলা ইসরাইলের Logo খুনিদের ফাঁসি চাইলেন আবু সাঈদের দুই ভাই Logo নওগাঁ জেলা পুলিশের স্পেশাল অভিযান জয়পুরহাট থেকে তিনজন পেশাদার অপরাধী দস্যু ডাকাত গ্রেফতার Logo ঢাকাঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভউ Logo হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই,বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫

সংগৃহীত ছবি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানের মধ্যাঞ্চলে এক বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা এবং সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছেন। নিহত একমাত্র পুলিশ সদস্য বাংলাদেশি অভিবাসী বলে জানিয়েছেন সিটি পুলিশ কমিশনার জেসিকা টিশ। খবর আল-জাজিরার।

স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিডটাউন ম্যানহাটনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে এই গুলির ঘটনা ঘটে। ঘটনাটি এখনো ‘তদন্তাধীন’ রয়েছে বলে জানিয়েছেন জেসিকা টিশ।

এদিন গভীর রাতে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত আমরা যা জেনেছি, নজরদারি ভিডিওতে দেখা যাচ্ছে যে ৫১তম এবং ৫২তম রাস্তার মাঝামাঝি পার্ক অ্যাভিনিউতে একটি কালো রঙের ডাবল পার্ক করা বিএমডব্লিউ থেকে একজন পুরুষ বেরিয়ে আসছেন, তার ডান হাতে একটি এম৪ রাইফেল রয়েছে’।

তিনি বলেন, ‘নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে যে বন্দুকধারী লবিতে প্রবেশ করে, ডানদিকে ঘুরাঘরি করে এবং তাৎক্ষণিকভাবে একজন নিউ ইয়র্ক পুলিশ অফিসারের ওপর গুলি চালায়।’

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৬
যুক্তরাষ্ট্রের ওয়ালমার্টে ছুরিকাঘাতে আহত ১১
তিনি আরও বলেন, ‘এরপর লোকটি ৩৩তম তলায় যাওয়ার আগে নিচতলায় দুজনকে গুলি করে হত্যা করে, যার মধ্যে একজন নারী এবং একজন নিরাপত্তা অফিসারও রয়েছেন। এরপর তিনি আরেকজন পুরুষকে গুলি করে হত্যা করে। এছাড়া আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন’।

টিশ বলেন, ‘বন্দুকধারীর নাম শেন তামুরা। তিনি ২৭ বছর বয়সি। তার ঠিকানা লাস ভেগাসের বলে জানা গেছে। তবে তিনি কী উদ্দেশে এসব করেছেন তা এখনও তদন্তাধীন’।

নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা সম্পর্কে তিনি বলেন, নিহত অফিসার তিন বছরেরও বেশি সময় ধরে নিউইয়র্ক পুলিশে কর্মরত ছিলেন ও তিনি বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী। মেয়র অ্যাডামস তাকে ‘অফিসার ইসলাম’ বলে উল্লেখ করেন।

নিউইয়র্ক সিটি পুলিশের কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, বাংলাদেশি বংশোদ্ভূত ওই কর্মকর্তার নাম দিদারুল ইসলাম। তিনি বিবাহিত ছিলেন ও তার দুটি সন্তান রয়েছে। এছাড়া, তার স্ত্রী তৃতীয় সন্তানের মা হতে চলেছেন।

প্রত্যক্ষদর্শী এক নারী নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, একটি অফিস ভবনে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘আমি তখন পাশেই ছিলাম। তিনি (বন্দুকধারী) একের পর এক ফ্লোরে ঘুরছিলেন।’

প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানান, ঘটনাটি বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট কোম্পানির একটি কার্যালয়ে ঘটেছে।

প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসা ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসায়ী সুজন ও সোহাগ গ্রেফতার

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫

আপডেট সময় ১২:০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫