ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বীরগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার, ৪টি দোকান পরিদর্শন Logo কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক Logo আনোয়ারায় রাতের আঁধারে পরৈকোড়া ইউনিয়নের সাদ্দামের বিরুদ্ধে মাটি কাটার অভিযোগ, Logo বগুড়ার শিবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা, পরিবেশ ও ফসলি জমির ক্ষতি Logo শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo আসামি করা হচ্ছে হাসিনাসহ আওয়ামী মন্ত্রী-এমপিদের Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর

বাঞ্ছারামপুরে গণঅধিকার পরিষদের মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন।

গণঅধিকার পরিষদের মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন গণঅধিকার পরিষদ বাঞ্ছারামপুর উপজেলা শাখার আহ্বায়ক এস কে শফিকুল ইসলাম (শুভ)।
সোমবার দুপুরে উপজেলার তেজখালী ইউনিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অধিকার থেকে যদি শুধুমাত্র ভিপি নুরুল হক নুর পাশ করতে পারেন, তাহলে ৩০০ আসনকেই গণঅধিকার পরিষদের বিজয় বলে মনে করবো।’
তিনি আরও বলেন, ‘এই আসন থেকে আমি বিজয়ী হতে পারলে জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। নুর ভাই আমি বিজয়ী হলে পুরো বাংলাদেশের ৩০০ আসনই গণঅধিকার পরিষদের বিজয় হিসেবে গণ্য করবো।’
সংবাদ সম্মেলনে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি টাকার বান্ডিলের ভিডিও ভাইরাল হওয়ার বিষয়েও বক্তব্য দেন শফিকুল ইসলাম শুভ। তিনি বলেন, ওই ভিডিওটি পোস্ট করা হয়েছে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতেই। তার ভাষায়, ‘কেউ নাকি আমার লিডারের কাছে বলেছে আমার টাকা-পয়সা নেই, আমাকে কেন মনোনয়ন দেবে। হয়তো বিরোধী দলের প্রার্থী এই কথা পৌঁছিয়েছে। তাহলে আমার টাকা নেই এই কথা তারা কোথা থেকে পেল? আমি দুটি কোম্পানির মালিক, এটা কি তাদের জানার দরকার নেই? আমি সরকারকে যে কর দিয়েছি, ওই টাকা তো দলের ফান্ড থেকে আসেনি।’
তিনি আরও বলেন, ‘বাঞ্ছারামপুরে গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠা করেছি আমি। সেই জায়গা থেকে আমাকে নিয়ে আলোচনা হলে ক্ষোভ থাকবেই। আমি দলের সর্বোচ্চ নেতার কাছে এখনও দাবি জানাই বাঞ্ছারামপুর আসন থেকে আমাকে মনোনয়ন দিলে আমি বিজয়ী হয়ে আসনটি ভিপি নুরুল হক নুরকে উপহার দেব।’

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার, ৪টি দোকান পরিদর্শন

বাঞ্ছারামপুরে গণঅধিকার পরিষদের মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন।

আপডেট সময় ০৫:৫১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫